logo
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন
সংবাদ প্রকাশিত:

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেট্রি অর্পো । সরকার প্রধানকে  পাঠানো এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদে ক্ষমতায় আসায় এবং আপনার দেশের জন্য নতুন সরকার গঠন করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ’
তিনি আরও বলেন, ‘আমাদের দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহযোগিতা আরও বৃদ্ধির ক্ষেত্রে একটি দৃঢ় ভিত্তি গড়ে তোলার সুযোগ করে দেবে এবং আমি আমাদের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অপেক্ষায় রয়েছি। ’
পেট্রি অর্পো সর্বশেষ বলেন, ‘অনুগ্রহ করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস আপনি গ্রহণ করুন।

আরও পড়ুন  স্মার্ট পুলিশ-স্মার্ট দেশ'শান্তি প্রগতির বাংলাদেশ’ ‘পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী