- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে মুরাদপুর -মোহরা ও অক্সিজেন ট্রাফিক পুলিশ বক্স’র উদ্বোধন

বিশেষ প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা, পাঁচলাইশ থানাস্থ মুরাদপুর এবং বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।
তিনি গতকাল বিকেলে পর পর তিন থানা এলাকা পরিদর্শন করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ বক্স গুলো উদ্ধোধন করেছেন।

উদ্বোধন কালে উপস্থিতসাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে বলেন, আমাদের ট্রাফিকের সদস্যরা শীত-গ্রীষ্ম-বর্ষায় অত্যন্ত বৈরী পরেবেশে দায়িত্ব কর্তব্য করে থাকে। যেহেতু তাদের সারাক্ষণ রাস্তায় থাকতে হয়, তাই তারা নামাজ ও ফ্রেশ হওয়া বা ওয়াশরুম ব্যবহারের উপযুক্ত স্থান পাননা।

বিশেষ করে নারী পুলিশ সহকর্মীরা বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তাদের কথা বিবেচনায় রেখে সিএমপি এই উদ্যোগ গ্রহণ করেছে।

ভালো কর্মপরিবেশ ট্রাফিক পুলিশকে তাদের পেশাগত দায়িত্ব পালনে আরো উৎসাহিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত),উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

.u6671bd405a3554a64615fffcb223166e { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6671bd405a3554a64615fffcb223166e:active, .u6671bd405a3554a64615fffcb223166e:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6671bd405a3554a64615fffcb223166e { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6671bd405a3554a64615fffcb223166e .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6671bd405a3554a64615fffcb223166e .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6671bd405a3554a64615fffcb223166e:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়