- Purbodhara - https://purbodhara.com/ -

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।। 

আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান (ইংরেজি মাধ্যমের স্কুলসহ) ও দফতরগুলোকে জাতীয় কর্মসূচির আলোকে নির্ধারিত কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ নির্দেশনা জারি করে। নির্দেশনা অনুযায়ী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলোতে সঠিক নিয়মে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলো ২১ ফেব্রুয়ারি প্রভাতে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব কর্মসূচি গ্রহণ করবে।শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সঙ্গতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

.ub45ca6eb7632777b007a70cd7213baf9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ub45ca6eb7632777b007a70cd7213baf9:active, .ub45ca6eb7632777b007a70cd7213baf9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ub45ca6eb7632777b007a70cd7213baf9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ub45ca6eb7632777b007a70cd7213baf9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ub45ca6eb7632777b007a70cd7213baf9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ub45ca6eb7632777b007a70cd7213baf9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বঙ্গোপসাগরে ১০ ট্রলার ডুবি, ২৫ জেলে নিখোঁজ