ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক।।

নগরের কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অন্ধকারাচ্ছন্ন জায়গায় ডাকাতের প্রস্তুতি গ্রহণকালে ২টি টিপ ছোরাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো.আব্দুর রহিম (৩২), মো.জাকির হোসেন (২৬), মো.ওসমান গনি (২৪), মো.জাহিদ ইসলাম (১৫), মো. নীরব (১৬) ও মো.বিল্লু (১৫)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ২টি টিপছোরা ও একটি হাতপাঞ্জা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে সিএনজিতে দুর্বৃত্তদের বোমা হামলা, দগ্ধ দুই নারী
শেয়ার করুন

মন্তব্য করুন