- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ১ বসতঘর পুড়ে ছাই 

মোহাম্মদ বাঁশখালী ( চট্টগ্রাম) প্রতিনিধি ।।
চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
১৮ ফেব্রুয়ারী (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার খানখানাবাদ ইউপির ৪ নং ওয়ার্ডের ডোংরা গ্রামের দীঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার সিদ্দিক আহমেদের পুত্র মোঃ আমিনের বসতঘর পুড়ে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা মুহূর্তে বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়, আগুন মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ায় ততক্ষণাৎ বসতঘরটির আসবাবপত্র ও মামলাসহ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার।
এবিষয়ে খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন , অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে আমি এখনো পর্যন্ত কোন খবর পাইনি, খবর নিয়ে দেখতেছি।
.u0593012f1d70d06919c5fdc0aec4ae70 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u0593012f1d70d06919c5fdc0aec4ae70:active, .u0593012f1d70d06919c5fdc0aec4ae70:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u0593012f1d70d06919c5fdc0aec4ae70 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u0593012f1d70d06919c5fdc0aec4ae70 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u0593012f1d70d06919c5fdc0aec4ae70 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u0593012f1d70d06919c5fdc0aec4ae70:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ডাক্তার মৃত ঘোষণা করলেও শিশুটির মা-বাবা নিয়ে যান উজার কাছে