- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রাম ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শনে পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়

নিজস্ব প্রতিবেদক:

গতকাল বিকাল ৩টায় সিএমপির ইপিজেড থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন সিএমপি কমিশনার ( অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়,বিপিএম-পিপিএম (বার)।

পরিদর্শনকালে তিনি ডিউটি অফিসারের কক্ষে অনলাইন জিডি কার্যক্রম পরিদর্শন করে আরো কীভাবে সেটিকে সহজতর ও সেবামুখী করা যায় সে ব্যপারে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি হাজত খানা, অস্ত্রাগার ও সেরাস্তারুম পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

এসময় তিনি নগরীর জনসাধারণের জানমালের নিরাপত্তায় করণীয় বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেছেন।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা , বন্দর জোনের উপকমিশনার মিসেস শাকিলা সুলতানা,ইপিজেড থানার ওসি মোঃ হোসাইন,ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

.uf33a54c440e4e19158ef5db14e873d0d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf33a54c440e4e19158ef5db14e873d0d:active, .uf33a54c440e4e19158ef5db14e873d0d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf33a54c440e4e19158ef5db14e873d0d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf33a54c440e4e19158ef5db14e873d0d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf33a54c440e4e19158ef5db14e873d0d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf33a54c440e4e19158ef5db14e873d0d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ২৫ ডিসেম্বর চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরামের মেধাবৃত্তি পরীক্ষা