মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের বাঁশখালীর বাহারচড়া উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম বখতিয়ার উদ্দিন চৌধুরী (প্রকাশ) করিম ভান্ডারীর টেবিল ফ্যান মার্কার সমর্থনে
উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) রাতে টেবিল ফ্যান মার্কার সমর্থনে চেয়ারম্যান প্রার্থী এম বখতিয়ার উদ্দিন চৌধুরীর নিজ বাড়ীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতীক পাওয়ার প্রথম দিনে তাঁর নিজ বাড়ীর আঙ্গিনায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল ইসলামের সভাপতিত্বে (টেবিল ফ্যান) মার্কার সমর্থনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এম বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রঃ করিম ভান্ডারী।
বক্তব্যকালে চেয়ারম্যান প্রার্থী এম বখতিয়ার উদ্দিন চৌধুরী তাঁর নির্বাচনী প্রতীক টেবিল ফ্যান মার্কায় শেষ বারের মতো ভোট ভিক্ষা চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, জীবনের বেশিরভাগ সময় এলাকার মানুষের সেবায় কাটিয়েছি,বাকী সময়টুকু জনসেবা করে কাটাতে চাই। নিজের পরিবারের জন্যে তেমন কিছু করিনাই। গত তিন বার নির্বাচন করেছি, আপনারা আমাকে ভোট দিয়েছেন কিন্তু অদৃশ্য কারণে আমাকে হারানো হয়েছে। এবার উপনির্বাচনে আবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তাই আমার জীবনের বাকী সময়টুকু জনসেবা করে কাটাতে চাই, সুতরাং আগামী ৯ মার্চ ২০২৪ ইং তারিখ আমার নির্বাচনী প্রতীক (টেবিল ফ্যান) মার্কায় ভোট প্রদান করে এলাকার মানুষের সেবা করার সুযোগ দেয়ার জন্যে সকলের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন তিনি।
এসময় বাবার পক্ষে কান্না কণ্ঠে ভোট চেয়ে “টেবিল ফ্যান” মার্কায় ভোট দেওয়ার জন্যে হাত উঠিয়ে উপস্থিত সবাইকে ওয়াদা করান চেয়ারম্যান প্রার্থী এম বখতিয়ার উদ্দিন চৌধুরীর তিন মেয়ে। এতে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
