- Purbodhara - https://purbodhara.com/ -

আবুধাবি বাংলাদেশ স্কুলে শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ ওসমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি (দুবাই)

আবুধাবী বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ দু’জন বিদায়ী শিক্ষিকার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ( ২৮ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মিসেস কিরণ আক্তারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা ফারলুনা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সিনিয়র শিক্ষক এস এম আবু তাহের, ফিরোজ আহমদ সিদ্দিকী, আব্দুল গণী সিদ্দিকী, মুহাম্মদ কামাল উদ্দীন, জহিরুল, মিজান, আবু তৈয়ব, জাকের হোছাইন, মুহাম্মদ নুরুল হুদা, মি: আরিফ, মি: রেদা, ইব্রাহিম, ডাক্তার অণিতা, আফরোজা আক্তার, মিসেস আজিজা সহ আরো অনেকে।
অবসর জনিত বিদায়ী শিক্ষিকা নীলা পারভিন (বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ) ও মিসেস সামিনা (সামাজিক শিক্ষা বিভাগ) এর বিদায়ে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, বিদায়ী শিক্ষিকা নীলা পারভিন এবং মিসেস সামিনা ২০১৬ সাল থেকে অদ্যাবধি প্রায় ৮ বছর অত্র প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছিলেন। অবসর জনিত কারণে দু’জনই বিদায় নেন।
অনুষ্ঠানে কোরান তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র তাহমিদ।

.ud2829fb9d624f7049113988cc3702569 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud2829fb9d624f7049113988cc3702569:active, .ud2829fb9d624f7049113988cc3702569:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud2829fb9d624f7049113988cc3702569 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud2829fb9d624f7049113988cc3702569 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud2829fb9d624f7049113988cc3702569 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud2829fb9d624f7049113988cc3702569:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  ইলিয়ানা ডি'ক্রুজ জন্মদিলেন পুত্র সন্তান