মোহাম্মদ এরশাদ বাঁশখালী, চট্টগ্রাম।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
৪ মার্চ (সোমবার) চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ৩ বছরের জন্যে ২১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
এতে কালীপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২ মোঃ জিসানুল ইসলাম মিঠুকে সদস্য নির্বাচিত করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীসহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি মনঞ্জুরুল আলম এবং সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসাইনসহ সকল সদস্যদের স্বাগত জানান মোহাম্মদ জিসানুল ইসলাম মিঠু।
