মোহাম্মদ এরশাদ বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি।।
সড়ক দুর্ঘটনায় ৪ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী মোহাম্মদ ইউসুফ গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায়চট্টগ্রামে তুলাতলি ১৯ নং ওয়ার্ড এলাকায় একটি ট্রাক পিছন থেকে তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মোটর সাইকেলযোগে ব্যক্তিগত কাজে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট যাওয়া জন্য
নিজ বাড়ি বাঁশখালী থেকে মোটর সাইকেল যোগে রওনা হন।গুরুতর আহত স্থানীয়রা উদ্ধার করে আহত কাজী মোহাম্মদ ইউসুফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
