চট্টগ্রামে কমিউনিটি পুলিশিং কমিটির উপহার সামগ্রী বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদকএম এ মালেকের সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজানে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায় লোকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি কৃষ্ণ পদ রায়,বিপিএম (বার),পিপিএম(বার) ।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য একটাই, তা হলো গরিব অসহায় মানুষকে স্বস্তি দেওয়া। বিপর্যয় ও অভাব অনটনে তাদের পাশে থাকা। এ কাজে ব্যবসায়ী ও সমাজের ধনাঢ্য ব্যক্তিরা সহযোগিতা করতে পারেন। আমরা সমন্বয় করছি যাতে ধনাঢ্য ব্যক্তিরা গরিবদের কাছাকাছি যেতে পারেন। তিনি আরও বলেন, আমরা একটা বার্তা দিতে চাই, আর তা হলো- ধনীরা যেন তাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ায় যাতে পবিত্র রমজানের সংযম ও তাৎপর্য সার্থক হয়।

অনুষ্ঠানে সিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাইসা মাহবুব, মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরি স্বপন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক)মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর),মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস
শেয়ার করুন

মন্তব্য করুন