- Purbodhara - https://purbodhara.com/ -

এপ্রিলে ভোক্তা ঋণে সুদ গুনতে হবে ১৪.৫৫ শতাংশ।

অর্থনৈতিক রিপোর্টার।।

ধারাবাহিক বাড়ছে সুদহার। এপ্রিল মাস থেকে ঋণের সুদহার  বাড়িয়ে ১৩.৫৫ শতাংশ করা হয়েছে। তবে ভোক্তা ঋণে আরও বেশি দিতে হবে, গুনতে হবে ১৪.৫৫ শতাংশ সুদ। যা মার্চে ছিল যথাক্রমে ১৩.১১ শতাংশ এবং ১৪.১১ শতাংশ। তার আগে ফেব্রুয়ারিতে ছিল ১২.৪৩ শতাংশ এবং ১৩.৪৩ শতাংশ। জানুয়ারিতে এই সুদহার ছিল ১১.৮৯ শতাংশ এবং ১২.৮৯ শতাংশ।

এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো ‘এসএমএআরটি’ বা ‘স্মার্ট এসএমএআরটি’ বা ‘স্মার্ট’ তথা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ৬ মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৭.১০ শতাংশ, আগস্টে ৭.১৪ শতাংশ এবং সেপ্টেম্বরে বেড়ে হয় ৭.২০ শতাংশ। অক্টোবরে ৭.৪৩ শতাংশ, নভেম্বরে ৭.৭২ শতাংশ, ডিসেম্বরে ৮.১৪ শতাংশে, জানুয়ারিতে ছিল ৮.৬৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ৯.৬১ শতাংশ এবং সবশেষ মার্চে স্মার্ট রেট প্রায় ১ শতাংশ বেড়ে ১০.৫৫ শতাংশে উঠেছে।

ফেব্রুয়ারির মতো মার্চেও স্মার্ট রেট বেশি বেড়ে যাওয়ায় ঋণের সুদহার মুদ্রানীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে ঋণের সুদহার নির্ধারণের ‘স্মার্ট’ মার্জিন রেট ০.৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ফেব্রুয়ারিতে ০.২৫ শতাংশ কমিয়েছিল। অর্থাৎ দুইমাসে কমলো ০.৭৫ শতাংশ।

গতকাল এক সার্কুলার জারি করে এ সুদহার কমানোর এ ঘোষণা দিয়েছে, যা ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, এখন ‘স্মার্ট’র সঙ্গে ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ হবে, যা এতদিন ছিল ৩.৫০ শতাংশ। প্রি-শিপমেন্ট রপ্তানি ও কৃষি ও পল্লী ঋণের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ হারে মার্জিন যোগ হবে, যা আগে ছিল ২.৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, মার্চ মাসের ‘স্মার্ট’ হারের সঙ্গে এখন সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে এপ্রিল মাসে ঋণ দিতে পারবে ব্যাংকগুলো।
মার্চে ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে এপ্রিলে ঋণ দিতে পারবে ব্যাংক। সেই হিসাবে, ২০২৪ সালের এপ্রিলে বড় অঙ্কের ঋণে সর্বোচ্চ ১৩.৫৫ শতাংশ সুদ নিতে পারবে। প্রি-শিপমেন্ট রপ্তানি ও কৃষি ও পল্লী ঋণের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ হারে মার্জিন যোগ হবে। অর্থাৎ এপ্রিলে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১২.৫৫ শতাংশ, যা মার্চে ছিল ১২.১১ শতাংশ, ফেব্রুয়ারিতে ১১.৪৩ শতাংশ এবং জানুয়ারিতে ১০.৮৯ শতাংশ।তবে মার্চে ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে ব্যাংক সুদ নিতে পারবে ১৪.৫৫ শতাংশ। কারণ সিএমএসএমই, ব্যক্তিগত ও গাড়ি কেনার ঋণে অতিরিক্ত ১ শতাংশ তদারকি বা সুপারভিশন চার্জ নেয়ার সুযোগ রয়েছে। সাধারণত ব্যাংক থেকে ব্যক্তিগত ও ভোগ্যপণ্য যেমন গাড়ি কেনার ঋণ, আবাসন ঋণ, শিক্ষা ঋণসহ ফ্রিজ, টিভি কম্পিউটার ইত্যাদি ক্রয় করার জন্য যে ঋণ নেয়া হয়, মূলত এসব ভোক্তা ঋণ

.u628341cc944a4be5329fa1deb32fc258 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u628341cc944a4be5329fa1deb32fc258:active, .u628341cc944a4be5329fa1deb32fc258:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u628341cc944a4be5329fa1deb32fc258 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u628341cc944a4be5329fa1deb32fc258 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u628341cc944a4be5329fa1deb32fc258 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u628341cc944a4be5329fa1deb32fc258:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  অর্থনীতির খুব খারাপ অবস্থায় এ দায়িত্ব বড় চ্যালেঞ্জ