- Purbodhara - https://purbodhara.com/ -

কমলো জ্বালানি তেলের দাম, ১ এপ্রিল থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক।।

প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এতে ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছে। নতুন দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে । রোববার (৩১ মার্চ) রাষ্ট্রপতির অনুমতিক্রমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। তবে অকটেন ও পেট্রোলের দাম কমেনি। আগের মতই লিটার প্রতি ১২৬ টাকা ও ১২২ টাকাই আছে।
সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

.u84b4ebd81bdb3b18404660808ba1db1c { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u84b4ebd81bdb3b18404660808ba1db1c:active, .u84b4ebd81bdb3b18404660808ba1db1c:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u84b4ebd81bdb3b18404660808ba1db1c { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u84b4ebd81bdb3b18404660808ba1db1c .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u84b4ebd81bdb3b18404660808ba1db1c .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u84b4ebd81bdb3b18404660808ba1db1c:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  তারাবির নামাজের দোয়া ও মোনাজাত