- Purbodhara - https://purbodhara.com/ -

র‌্যাব-৭ এর নিকট আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোরপথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ

বিশেষ প্রতিবেদক হোসেন বাবলা :

চট্টগ্রামে র‌্যাব ফোর্সের নিকট উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ২ এপ্রিল ২
মঙ্গলবার সকালে মহাপরিচালক, র‌্যাব ফোর্সের পক্ষে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকৃত ৭৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‌্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তন হলে চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় অধিনায়ক-র‌্যাব৭ এর লেঃ কর্ণেল মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম, পিএসসি।বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি )আব্দুল খালেক পাটোয়ারী,মিডিয়া অফিসার, র‌্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক মোঃ নূরুল আবছার,বাঁশখালী থানার ওসি মোঃ তোফায়েল আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আত্মসমর্পণকৃত জলদস্যুরা র‌্যাবের বিশেষ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ ও অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিকভাবে জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করে।

.u9db3d24675f41e7359b1f4fcc27b5df9 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u9db3d24675f41e7359b1f4fcc27b5df9:active, .u9db3d24675f41e7359b1f4fcc27b5df9:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u9db3d24675f41e7359b1f4fcc27b5df9 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u9db3d24675f41e7359b1f4fcc27b5df9 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u9db3d24675f41e7359b1f4fcc27b5df9 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u9db3d24675f41e7359b1f4fcc27b5df9:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  শ্রমিক কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠায় চসিককে স্বাবলম্বী করার বিকল্প নেই মেয়র