- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামের রিং রোডে  প্রাণ গেল বিদেশি নারী শিক্ষার্থী 

 নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন রিং রোড এলাকায় সড়ক বিভাজনের সঙ্গে পাজেরো গাড়ির ধাক্কা লেগে এক বিদেশি নারী শিক্ষাথীর (২৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে রিং রোডের চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের নামপরিচয় জানা যায়নি। নিহত ওই শিক্ষার্থী লাউসের নাগরিক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।

তিনি বলেন, আজ সকালে সড়ক বিভাজনের সঙ্গে একটি পাজেরো গাড়ির ধাক্কা লাগে। এতে এক বিদেশি নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি লাউসের নাগরিক এবং এশিয়ান উইমেন ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে জানতে পেরেছি। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

.ud99f34ea6b3bb77c8811198148b23895 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ud99f34ea6b3bb77c8811198148b23895:active, .ud99f34ea6b3bb77c8811198148b23895:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ud99f34ea6b3bb77c8811198148b23895 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ud99f34ea6b3bb77c8811198148b23895 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ud99f34ea6b3bb77c8811198148b23895 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ud99f34ea6b3bb77c8811198148b23895:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  প্রেসিডেন্সী লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন