- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে মানবতার সেবায় ছাবের আহমদ  মাস্টার স্মৃতি সংস্থা

মোহাম্মদ এরশাদ বাঁশখালী ( চট্টগ্রাম)  প্রতিনিধি।

ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থা ২০০৮ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর চক্ষু শিবির এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ছানি অপারেশন এর ব্যবস্থা করে আসছে।অন্ধত্ব হ্রাস করার লক্ষ্যে এই সংস্থা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন,বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, পাঠাগার স্থাপন সহ নানামুখী কাজ চালিয়ে আসছে এই সংগঠন। আমেরিকান চ্যারিটি সংস্থা বাচাও এর তালিকাভুক্ত ছাবের আহমদ মাস্টার ফাউন্ডেশনকে স্বেচ্ছাসেবী ইউনিট হিসেবে যুক্ত করে এবং এই সংগঠন মাধ্যমে বিভিন্ন নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে।তারই ধারাবাহিকতায় (২০ এপ্রিল) শনিবার সকাল থেকে বিকাল ২ টা পযন্ত বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ে ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থা ও আমেরিকান চ্যারিটি সংস্থা বাচাও উদ্যোগে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের ১৫ জন অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে।এতে প্রায় ১২০০ জন রোগি চোখের চিকিৎসা গ্রহণ করেন ৩৭২ জন রোগি ছানি অপারেশন এর জন্য বাছাই করা হয়৷এই পর্যন্ত এই সংগঠন এর অধীনে প্রায় ১৫০০০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং ১৮৯৮ এর অধিক দরিদ্র গ্রামীণ রোগীর জন্য ক্যাটারাক্ট (এসআইসিএস) অপারেশন সহ লেন্স স্থাপন করা হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজিবুর রহমান বলেন,
লোকজন চিকিৎসা গ্রহন করার পর যখন বলে আগে রাস্তাঘাট দেখতে পেতাম না, নামাজ পড়তে পারতাম না, এখন সব পারি তখন এক ধরনের তৃপ্তি কাজ করে। প্রতিবছর ২০০/২৫০ অপারেশন এর রোগি এখানে চিকিৎসা গ্রহন করে।এই কাজে অর্থনৈতিক সাপোর্ট ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থা ও আমেরিকান সংস্থা ‘বাচাও’ বহন করে। এই কাজ অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি।এসময় উপস্থিত ছিলেন বাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বাবু,সহকারী প্রধান শিক্ষক মনজুর আলম, ইউপি সদস্য ইব্রাহীম সিকদার,
ইউপি সদস্য মনজুর, ইউপি সদস্য সাহাবুদ্দীন আহমদ,
এডভোকেট এহছানুল হক,মোঃ হারুনুর রশিদ, মাষ্টার হারুনুর রশিদ, মাষ্টার আজিজ আহমদসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী। উক্ত চক্ষু
শিবিরের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব ছিলেন স্কাউট ও গার্লস গাইড দল।

.u1cccfaa20982c4b6b5b4a189a6b9f321 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u1cccfaa20982c4b6b5b4a189a6b9f321:active, .u1cccfaa20982c4b6b5b4a189a6b9f321:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u1cccfaa20982c4b6b5b4a189a6b9f321 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u1cccfaa20982c4b6b5b4a189a6b9f321 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u1cccfaa20982c4b6b5b4a189a6b9f321 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u1cccfaa20982c4b6b5b4a189a6b9f321:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরির দূষণে অতিষ্ঠ স্থানীয়রা