বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মে দিবসের র‍্যালি

বাঁশখালী প্রতিনিধি।।

মহান মে দিবস উপলক্ষে
বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৩৭৩ এর উদ্যোগে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে বিভিন্ন পেশাজীবী ও সমজীবী মানুষসহ শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অংশগ্রহণ করেন।

বুধবার (১ মে) বিকাল ২ টার দিকে উপজেলার গুনাগরীস্থ মোরশেদের মসজিদের গেইটের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে গুনাগরী খাসমহল মোড়ে এসে
এক পথসভা অনুষ্ঠিত হয়।

বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাহামুদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন
বাঁশখালী অটোরিকশা সিএনজি পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম মিন্টু, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম,
ক্রীড়া সম্পাদক আবু ছালেক,
দপ্তর সম্পাদক আবছার,
সংস্কৃতি সম্পাদক মোঃ সাগর,সদস্য হেলাল উদ্দিন, সদস্য জসিমসহ বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অটোরিকশা সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  কালিরছড়া খাল খননে প্রাণ পাচ্ছে চট্টগ্রাম
শেয়ার করুন

মন্তব্য করুন