- Purbodhara - https://purbodhara.com/ -

আন্ত: একাডেমি প্রীতি ফুটবল ম্যাচে কিশোর টিম জয়ী

ক্রীড়া ডেস্ক:
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির বয়সভিত্তিক ফুটবল টিম গঠন কল্পে গত ৭,৮,৯ জুলাই পর পর তিনটি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে।
প্রথম ম্যাচে পাইওনিয়ার টিমের সাথে সিডিডিএল স্কুল ফুটবল টিম ৪-২ গোলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
২য় ম্যাচে স্কুল টিম ৩-২ জয়ী হয়েছেন এবং গতকাল মঙ্গলবার শেষ প্রীতি ম্যাচে অনুর্ধ-১৫ কিশোর ফুটবল লিগের টিম একাডেমির সিনিয়র টিম কে ৩-২ গোলে হারিয়েছে।
কিশোর ফুটবল টিমের রকিব, শাহাদাত,ইশরাক গোল করে। অপরদিকে সিনিয়র টিমের রবিন ও আমির১ টি করে গোল পরিশোধ করে।
তিন টি ম্যাচ পরিচালনা করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী মোঃ ওমর ফারুক, আঃ নূর পংকু। খেলা পরিদর্শন করেছেন একাডেমির পরিচালক ও ফুটবল উপ-কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, পরিচালক মোঃ আখতার হোসেন, ফুটবল উপ কমিটির সহ-সভাপতি, সংগঠক মোঃ সেলিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, অভিভাবক প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

খেলার শুরুতে নবাগত ক্ষুদে ফুটবলারদের নতুন বল দিয়ে বরণ করা হয়েছে।
শীঘ্রই আন্ত একাডেমি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপ কমিটির সদস্য সচিব মোঃ আবু জাফর বাবু।

.uf112efc52474cd67c92d7a94c987a6cc { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .uf112efc52474cd67c92d7a94c987a6cc:active, .uf112efc52474cd67c92d7a94c987a6cc:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .uf112efc52474cd67c92d7a94c987a6cc { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .uf112efc52474cd67c92d7a94c987a6cc .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .uf112efc52474cd67c92d7a94c987a6cc .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .uf112efc52474cd67c92d7a94c987a6cc:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৩৯ নং ওয়ার্ড যুব বিভাগ