- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে কৃষক আব্দুচ ছফুরের মৃত্যু

মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম)  প্রতিনিধি।

বন্য হাতির আক্রমণে আহত চট্টগ্রামের বাঁশখালীর আব্দুচ ছফুর (৪২) নামের এক কৃষক মারা গেছেন।চট্টগ্রাম পাঁশলাই ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১২ জুলাই) শুক্রবার রাত আনুমানিক ১১.৪৫ মিঃ দিকে তিনি মারা যান। ওই কৃষক গত মঙ্গলবার দুপুরে নিজেদের কাঁঠাল বাগানে কাঁঠাল কাটতে যাওয়ার পথে, বাঁশখালীর পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার বারদ্দোনা পূর্ব দক্ষিণ হিমছড়ি দানু মিয়া ঘোনা এলাকায় একটি দলছুট বন্য হাতির সামনে পড়ে যান, সেই মুহূর্তে হাতিটি শুঁড় দিয়ে ছুড়ে মারলে ওই কৃষক আহত হন, প্রথমে তাঁকে বাঁশখালী উপজেলা গুনাগরীস্থ বাঁশখালী মা ও শিশু জেনারেল হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নেওয়া হয়।আব্দুচ ছফুর বাঁশখালী উপজেলার ২ নং সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর এলাকার দানু মিয়ার ছেলে, নিহত আব্দুচ ছফুরের খালাতো ভাই আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন,গত মঙ্গলবার দুপুরে দিকে হাতির আক্রমণে ওই কৃষক আহত হন, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক ১১.৪৫ মিঃ সময় মারা যান তিনি। মৃত্যু কালে তিন ছেলে এবং তিন বছর বয়সী এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি।

 

.u36ff12f4a3072ed24e2245c9844231a6 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u36ff12f4a3072ed24e2245c9844231a6:active, .u36ff12f4a3072ed24e2245c9844231a6:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u36ff12f4a3072ed24e2245c9844231a6 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u36ff12f4a3072ed24e2245c9844231a6 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u36ff12f4a3072ed24e2245c9844231a6 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u36ff12f4a3072ed24e2245c9844231a6:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চসিকের ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা