- Purbodhara - https://purbodhara.com/ -

সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা-চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা 

হোসেন বাবলা:

চট্টগ্রামে অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা।

গতকাল ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস অডিটোরিয়ামে সার্বিক বাজার পরিস্থিতি, টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। উৎপাদন বাড়াতে হবে। আমরা বাণিজ্য বেশি সংখ্যক মানুষের সংযোগ বাড়াতে চাই। এর মাধ্যমে বাজারে সরবারহ বাড়বে।গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবেনা।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সনাতন লেনদেনের কাঠামো পরিবর্তন করতে হবে। স্বচ্ছতা আনতে হবে লেনদেনে। কাউকে অপরাধী হিসেবে পরিচিত করা আমাদের উদ্দেশ্য নয়। পাইকারী থেকে খুচরা সব পর্যায়ে ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে। কোন অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে দেওয়া হবেনা বলে হুশিয়ারি দেন তিনি।
আমাদের কাছে তথ্য আসছে খাতুনগঞ্জে ডিও ও এসও বিক্রি হচ্ছে উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন,বাণিজ্য এখন ভার্চুয়ালি হচ্ছে, পণ্য সরবরাহ হচ্ছেনা। শুধু ডিও বিক্রি করে লাভবান হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী নেতৃবৃন্দকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা।

চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা ইকবাল, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং ছাত্র প্রতিনিধি জোবায়েরুল আলম বারী বক্তৃতা করেন।
চট্রগ্রামের বিভাগীয় কমিশনার জানান,গত ২ মাসে চট্টগ্রাম বিভাগে স্টেক হোল্ডারদের সাথে ৬১ টি মতবিনিময় সভা ৪ শতাধিক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা হয়েছে এবং ৪৮ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে।

সভায় চট্রগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

.u21c2833b4c3589aa0792520293a7aa33 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u21c2833b4c3589aa0792520293a7aa33:active, .u21c2833b4c3589aa0792520293a7aa33:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u21c2833b4c3589aa0792520293a7aa33 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u21c2833b4c3589aa0792520293a7aa33 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u21c2833b4c3589aa0792520293a7aa33 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u21c2833b4c3589aa0792520293a7aa33:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

একই দিনে অন্তবর্তীকালীন সরকারের বানিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন দি চিটাগাং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ও খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের নেতৃবৃন্দর সাথেও চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সরবরাহ করতে যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তাঁর জন্য সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপর বিশেষ নজর রাখতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।