নিজস্ব প্রতিবেদক।
প্রতিদিন সকাল ও বিকালে দুই সেশনে চলছে অনুশীলন। প্রায় অর্ধশত শিশু -কিশোর ও তরুণ-যুবদের নিয়ে একাডেমীর কার্যক্রম পরিচালনায় সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ ও সিনিয়র ডিভিশন ফুটবলার মোঃ মামুন এবং সু- দক্ষ টিম ম্যানেজার, পরিচালক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ দেলোয়ার আমিন হারুন এর দিক- নির্দেশনা,উপ- কমিটি সদস্যদের পরামর্শ মোতাবেক পরিচালিত হচ্ছে টিমের দৈনিক কার্যক্রম।
আগামী ২০২৫সাল থেকে বালিকা টিম (অনুর্ধ্ব ৯-১২,১৩,১৪) বছর বয়সীদের নিয়ে উইমেন টিম গঠনের প্রস্তাব রয়েছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমীর।