logo
নবী (দ:)’র বিশ্বস্থ সহচর হিসাবে জীবন উৎসর্গ করেছেন সিদ্দিক আকবর (রাঃ)
সংবাদ প্রকাশিত:

বিশেষ প্রতিবেদন।

রাউজানে গাউসিয়া কমিট বাংলাদেশ এর পশ্চিম গুজরা বদুমুন্সি পাড়া শাখার উদ্যোগে, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাদিয়াল্লাহু তায়ালা আনহুর) ওফাত বাার্ষিকী স্বরণে এক আলোচনা সভা, মিলাদ মাহফিল, মীর মুহাম্মদ আবু জাহেদের সভাপতিত্বে ২০ ডিসেম্বর স্থানিয় খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা সমাজসেবি আলহাজ মুহাম্মদ জাফর।

দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিলো খতমে কোরআন, খতমে বুখারী, খতমে বারভী শরীফ ও মেঝবান।

প্রধান অতিথি ছিলেন ও মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী।মাহফিলে বক্তারা বলেন,হযরত সিদ্দিক আকবর (রাঃ) কে দিয়েই প্রথমে ইসলামের দাওয়াতি কাজের সূচনা হয়। সর্বদা নবীয়ে করীম (দ,)’র বিশ্বস্থ সহচর হিসাবে পুরো জীবন কাটিয়ে ছিলেন তিনি।

মুহাম্মদ শফিউল আজম কোম্পানী, মাওলানা হামিদ হাসান মুরাদ ও হাফেজ মেহাম্মদ হারুনের যৌথ সঞ্চালোনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসকান্দর মিয়া, আবু বক্কর সওদাগর, আহমদ সৈয়দ, অধ্যাপক জামাল উদ্দীন, নুরুন্নবী ফারুকী, রফিক আহমদ বাবুল, শফিউল আলম, কামাল উদ্দীন, মুহাম্মদ ইউসুফ, মোহাম্মদ নাছের, নুর মোহাম্মদ প্রমুখ।

শেষে,এলাকার কৃতি সন্তান ইন্জিনিয়ার জয়নুল আবেদীন কে শিক্ষখাতে বিশেষ সম্মান অর্জন করায় ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধ্বনা দেয়া হয়।এতে আরো বহু বরেণ্য ওলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  নাছিরের খুনীদের কঠোর বিচার হবে-আসলাম চৌধুরী