- Purbodhara - https://purbodhara.com/ -

ফায়ার অফ ওয়াই জি’র নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক:২৭ ডিসেম্বর।

নগরীর ইপিজেড থানাধীন ওয়াসা গলি শেষ প্রান্তে ফায়ার অফ ওয়াই জি আয়োজিত ২য় শটপিছ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সূচনা ম্যাচে রয়েল রেঞ্জার্স বিশাল ব্যবধানে ইয়ং স্টার বয়েজ ক্লাব কে হারিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সঙ্গীত ও ক্রিকেট ব্যাট চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক ক্রীড়াবিদ ও এলিট গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান পারুল,এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী এডভোকেট মোঃ শাহেদ, মোঃ ইউনুছ আলী, আনোয়ার হোসেন, আঃ আহাদ।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার পরিচালনায় এবং আয়োজক কমিটির মোঃ মহিউদ্দিন মনির স্বাগত বক্তব্য রাখেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক মোঃ সাদ্দাম সাবা, মোঃ জালাল উদ্দিন,ইমন এবং ফয়সাল।

প্রথমে ব্যাট করে ইয়ং স্টার ৭৮ রানের টার্গেট দিলে‌ রয়েল রেঞ্জার্স মাত্র ২ দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়, জয়ী দলের হৃদয় হাসান ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন।

খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে রাকিব ও রুহান,র্থাট আম্পায়ার ছিলেন আলিফ।

টুর্নামেন্টে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০পর্যন্ত নিয়মিত ম্যাচ অনুষ্ঠিত হবে।

.ucc055e0e129dd1026c83b1da8a895976 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ucc055e0e129dd1026c83b1da8a895976:active, .ucc055e0e129dd1026c83b1da8a895976:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ucc055e0e129dd1026c83b1da8a895976 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ucc055e0e129dd1026c83b1da8a895976 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ucc055e0e129dd1026c83b1da8a895976 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ucc055e0e129dd1026c83b1da8a895976:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে ৯৯ ভরি আত্মসাৎকৃত সোনা উদ্ধার, গ্রেফতার ৬