পটিয়ায় ইন্দ্রপোলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত

শেয়ার করুন

পটিয়া প্রতিনিধি।।

চট্টগ্রাম উপজেলার পটিয়া ইন্দ্রপোল এলাকার বাইপাস সড়কে লবণবাহী ট্রাকের সাথে শ্যামলী পরবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

৩০ ডিসেম্বর,সোমবার সকাল সাড়ে ৭ টায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের ৪ যাত্রী ও ট্রাকের চালক আহত হয়।

আহতরা হলেন, শ্যামলী পরিবহনের যাত্রী মোঃ মামুন (২০), মোঃ মেহেরাব হোসেন (২৩), মোঃ গিয়াস উদ্দিন (৪৫), মোঃ ইমরান (২৬) ও ট্রাকের চালক মোঃ জয়নাল (২৫)।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে ট্রাক চালক জয়নালের অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানায়।

বাসের অন্যান্য যাত্রী সূত্রে জানা গেছে,কক্সবাজার জেলার টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝায় ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক চালকের মুখের এক পাস থেতলে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান থানার ওসি মোঃ জসিম উদ্দিন।

আরও পড়ুন  কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
শেয়ার করুন

মন্তব্য করুন