logo
পেকুয়ায় ওসির বাড়ি থেকে গরু লুট
সংবাদ প্রকাশিত:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ওসির বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল।ঘটনাটি ঘটেছে গতকাল (২ মার্চ) রবিবার দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ৮নম্বরওয়ার্ডের চডাপাডা সালাহউদ্দিন ব্রিজ  সংলগ্ন মাষ্টার আহমদ কবির তথা  চট্টগ্রামের চকবাজার থানায় কর্মর ওসিজাহেদুল কবিরের গ্রামের বাড়িতেওসি জাহেদুল কবিরের ভাই রাশেদুল কবির জানান, রবিবার দিবাগত রাত ১ টা১৫ মিনিটের সময় একদল ডাকাত হঠাৎ করেকয়েক
রাউন্ড গুলি করে।এতে আমরা তাদেরকে ধাওয়া করতে চেষ্টা করি।কিন্তু ডাকাত দলের  অস্ত্রের মুখে তাদেরকে ধাওয়া করা সম্ভব হয়নিএক পর্যায়ে গুলি করে মিনি পিকআপ দিয়ে আমার গৃহপালিত ৩ টি গরু লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে আমরা আইনগনত ব্যবস্থা নেব।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে একদল ডাকাত মাষ্টার আহমদ কবির তথা ওসি জাহেদের বাড়ি থেকে অস্ত্র দিয়ে ঠেকিয়ে পিকআপ দিয়ে গরু ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন।এ ব্যাপারে পেকুয়া থানায় কর্মরত ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানিয়েছেন আমরা খবর পেয়ে ঘটনা স্থলে যাই, ততক্ষণে ডাকতরা পালিয়ে গেছে।

আরও পড়ুন  মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি আবু সৈয়দ গ্রেপ্তার