বাঁশখালীতে নাগরিক পার্টির ইফতার মাহফিল

মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁশখালীর আহতদের নিয়ে জাতীয় নাগরিক পাটির ইফতার মাহফিল সম্পন্ন।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলা অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘স্বৈরাচার মুক্ত প্রথম রমজানে’ স্লোগানে এ মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁশখালীর প্রায় শতাধিক আহত শিক্ষার্থী অংশ নেন।
এসময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হওয়ায় প্রথম রমজানে এই ইফতার মাহফিল। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কেউ এমন খোলা আকাশের নিচে ইফতার মাহফিল করতে পারিনি। এখন আমরা উন্মুক্তভাবে এই ইফতার মাহফিল করতে পারছি। আগামীতে সকল শ্রেণির পেশার মানুষ যাতে করে একসাথে পবিত্র রমজানে মাসে ইফতারে অংশ নিতে পারে সেই প্রত্যাশা রাখি।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন সৈয়দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক মঈনুদ্দিন আরিফ,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, জাতীয় নাগরিক পার্টির সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম এর সমন্বয়ক এনামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরারুল করিম নিহাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শোয়াইবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঁশখালীর ছাত্র প্রতিনিধি মোঃ আবু রায়হান সহ অত্র পার্টির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে হত্যা
শেয়ার করুন

মন্তব্য করুন