বাঁশখালী পৌরসভা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদ বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ মার্চ) বিকেলে বাঁশখালী আলাওল কলেজের  মাঠে পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।পৌরসভা বিএনপি নেতা মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীণ বিএনপি নেতা সাখাওয়াত জামান দুলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক  এডভোকেট শওকত ওসমান, পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী,
উপজেলা বিএনপি সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, পৌরসভা বিএনপি সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব,উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের
সদস্য আবু তৈয়ব,পৌরসভা বিএনপি কারানির্যাতিত নেতা তমিজউদদীন।

এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ, কালীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল হোসেন শাপলা, জিহান খালেদ,
সহ উপজেলা-পৌরসভা বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ডিসি পার্কে পিঠা উৎসব উদ্বোধন
শেয়ার করুন

মন্তব্য করুন