logo
বাঁশখালীর বৈলছড়ি কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিল
সংবাদ প্রকাশিত:

বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাঁশখালী গার্লস কলেজ মাঠে এক বিশাল গণ ইফতার মাহফিল আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মাহমুদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার বিএনপি নেতা আবদুল আলিমের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাঈদ, বিএনপি নেতা নুরুল আজিম, মঈনুল হক পলাশ, মুফিজুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা শহিদুল্লাহ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুহিব্বুর রহমান, আমির হোসেন কোম্পানী, সাবেক মেম্বার ইবরাহীম, যুবদল নেতা বখতেয়ার উদ্দিন, ফরহাদুল ইসলাম, জমির উদ্দীন, সাবেক ছাত্রনেতা দিদার, হেলাল উদ্দিন,শোয়াইবুল ইসলাম কায়েস, মোহাম্মদ ইউসুফ, এমএস পারভেজ, ইসলামুল হক মাসুদ, এস এম পারভেজ,আতিকুর রহমান সুমন,মোঃ করিম,হেলাল তালুকদার প্রমুখ।

আরও পড়ুন  চট্টগ্রাম-কক্সবাজার ট্রেনের নতুন সূচি প্রকাশ, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ