- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে‌ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

নগরীর কোতোয়ালী থানাধীন ইসলাম কলোনী, আসাদগঞ্জে নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষের সদস্যদের গোপন সংবাদের ভিত্তিতে রুপন এন্ড বিউটি সুইটস নামক বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম, এসি ( ল্যান্ড), সদর সার্কেল, চট্টগ্রাম।

অভিযান পরিচালনা কালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যদের নিরীক্ষায় খাদ্য পণ্যে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজের ব্যবহার, ফুড গ্রেড কালার ব্যবহারের বদলে বিভিন্ন ধরণের রাসায়নিক রং ব্যবহৃত হচ্ছে মর্মে প্রমাণ পাওয়া যায়।
এছাড়াও বেকারিটিতে পুরনো পোড়াতেলের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিলো। এমতাবস্থায়, উক্ত প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড প্রদান করা হয়। অবৈধ উপায়ে উৎপাদিত বেকারি আইটেমসমূহ জব্দ করা হয় এবং জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়াও, চট্টগ্রাম রাহাত্তারপুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাইয়ান ফেরদৌস ও জনাব সুব্রত হালদার। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, লাইসেন্স না রাখা সহ নানা অসংগতি থাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪ টি মামলায় ৪ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে, চট্টগ্রামের খুলশীস্থ ঝাউতলা বাজারে সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও ফারজানা রহমান মীম।
এসময় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না থাকার অভিযোগে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ০২ টি মামলায় ০২ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির দোকানসমূহে বিশেষ নজরদারি জোরদার করা হয় এবং মজুদদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।

.u07d1d1a1ee0a27deb97ce59d300279d4 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u07d1d1a1ee0a27deb97ce59d300279d4:active, .u07d1d1a1ee0a27deb97ce59d300279d4:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u07d1d1a1ee0a27deb97ce59d300279d4 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u07d1d1a1ee0a27deb97ce59d300279d4 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u07d1d1a1ee0a27deb97ce59d300279d4 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u07d1d1a1ee0a27deb97ce59d300279d4:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  প্রার্থীরা বাড়াচ্ছেন এলাকায় সম্পৃক্ততা দিচ্ছেন প্রতিশ্রুতিও