- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে নাশকতা মামলার ৩ আসামি গ্রেফতার

বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযানে নাশকতা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমদের পুত্র মোঃ ছগির মাহমুদ (৩০), বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল গণির পুত্র আলী আকবর (৩৫), বাহারছড়া ইউপির পশ্চিম চাপাছড়ি ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আবছারের পুত্র নুরুল মোস্তাকিম শিপন (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘আসামিদের বিরোদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘আসামিদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

.u6038c4eebf6649b94f4ff0ea1aa23b05 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6038c4eebf6649b94f4ff0ea1aa23b05:active, .u6038c4eebf6649b94f4ff0ea1aa23b05:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6038c4eebf6649b94f4ff0ea1aa23b05 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6038c4eebf6649b94f4ff0ea1aa23b05 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6038c4eebf6649b94f4ff0ea1aa23b05 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6038c4eebf6649b94f4ff0ea1aa23b05:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  দীর্ঘ সংগ্রামের পর দ.হালিশহর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান হলেন মোখতার আহম্মদ