- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার

বাঁশখালীতে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় হাতেনাতে মোঃ ইসমাইল (৩২) নামের এক চোরকে আটক করা হয়।

সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ১০. ৩০ মিনিটের দিকে ধাওয়া করে পৌরসভা এলাকা থেকে জনতা ধাওয়া করে চোরকে আটক পুলিশের হাতে তুলে দেন।

আটককৃত চোর মোঃ ইসমাইল চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা আক্তার পাড়া এলাকার এহসান বাড়ীর মোঃ নাছির উদ্দিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, ‘সোমবার সকালে বাঁশখালী পৌরসভাস্থ উপজেলা কৃষি অফিসের সামনে থেকে ওই চোর একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। এ সময় চোরের নিকট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘পৌরসভাস্থ কৃষি অফিসের সামনে থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার খবরে থানা পুলিশ চোরকে হাতেনাতে আটক করে মোটর সাইকেলটি উদ্ধার করে। পরে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

.u5fe1549b05da7498ece1f10b5bf7358d { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5fe1549b05da7498ece1f10b5bf7358d:active, .u5fe1549b05da7498ece1f10b5bf7358d:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5fe1549b05da7498ece1f10b5bf7358d { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5fe1549b05da7498ece1f10b5bf7358d .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5fe1549b05da7498ece1f10b5bf7358d .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5fe1549b05da7498ece1f10b5bf7358d:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে বিচারকের সিল সাক্ষর নকল করে হলফনামা