logo
বাঁশখালীতে শ্রমজীবিদের মাঝে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের ইফতার বিতরণ
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে – ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রমজীবি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ)বিকালে উপজেলার গুনাগরী খাসমহাল ও জলদী পৌরসভায় এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ,সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ,অর্থ সম্পাদক মোহাম্মদ হুসাইন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলের সদস্য  মোহাম্মদ শাহাবুদ্দীন,আহাম্মদ নুর, মোহাম্মদ শাহাদাত,মোহাম্মদ সেলিম, ডাক্তার মোহাম্মদ এজাজ,সদস্য মাহাবুব এলাহী, মোহাম্মদ রহিম মোহাম্মদ জাবেদ,মোহাম্মদ আইয়ুব, আবু হানিফ আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিজান,মারুফ তালুকদার প্রমূখ।

আরও পড়ুন  একাডেমি কাপ ফুটবলের ফাইনালে অতিথি কে স্মারক সম্মাননা প্রদান