বৈলছড়ি ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

বৈলছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২৬মার্চ মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুবিনুর রহমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার মাকসুদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছৈয়দুল আলম, সরল ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, বৈলছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কালাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আহমদ ছগীর তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, বাঁশখালী উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, কালিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল হাসান শাপলা, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আবদুস সবুর, লিগ্যাল এইড কমিটি বাঁশখালী শাখার সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, বৈলছড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহআলম, যুগ্ম আহবায়ক ডাঃ আজিজুল হক, নুরুল হক, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা জোনাইদ সিকদার, মামুনুর রশীদ,হেলাল উদ্দিন, শ্রমিক দলের নেতা মর্তুজা আলী মন্টু, ইউনুস, যুবদল নেতা নেজাম উদ্দিন, ইলিয়াস, জোবাইদুল ইসলাম সেলিম, আলমগীর সুমন,ইয়াছিন, মহিলা দলের নেত্রী সুমি আকতার, স্বেচ্ছাসেবক দলের নেতা রায়ান আহমেদ খোরশেদ, নুর সাকিব, আবদু রহিম, শ্রমিক দলের আবদু রহিম, আবচার, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক তারেক, সহ সভাপতি তানিম,হেলাল,সফিউল আলম প্রমুখ।

আরও পড়ুন  চট্টগ্রামে বৈজ্ঞানিক সেমিনার
শেয়ার করুন

মন্তব্য করুন