বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ইফতার মাহফিল

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় নাগরিক পার্টি, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ৭১ এর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলাস্থ বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক।

প্রধান বক্তা ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল।
এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠক চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, ন্যাশনাল হাসপাতালের ডাইরেক্টর ডা. আমজাদ হোসেন, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আমিনী, মাওলানা ফয়জুল্লাহ।

জাতীয় নাগরিক কমিটির বাঁশখালী উপজেলার সাকিবুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির বাঁশখালী উপজেলার সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী, রিয়াজ উদ্দিন, তাওহীদুল ইসলাম, আব্দুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আবরারুল করিম নিহাল, শোয়াইবুল ইসলাম প্রমূখসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র বাঁশখালী উপজেলা শাখা, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসসহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ ও বাঁশখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক বলেন,এত বছর ধরে যে বাঁশখালীকে আমরা দেখে এসেছি সামনে সেই বাঁশখালীকে আমরা আর দেখতে চাই না,অর্থাৎ পরিবর্তনের মধ্য দিয়ে বাঁশখালীকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই,সেই পুরনো রাজনৈতিক কাঠামো নির্বাচন আসলে মেহনতি মানুষের কাছে যাওয়া এবং পরে ভুলে যাওয়া তাদের উন্নয়ন না করা,আজকে এখনো বাঁশখালীর সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান এবং সর্বোপরি সঠিক ভাবে পরিচালিত হয়নি,উন্নয়নের দোহাই দিয়ে ১৫ টি বছর স্বৈরাচারি কাঠামো আমাদের উপর চাপিয়ে দিয়েছে,অথচ আমাদের বাঁশখালীর প্রধান সড়কে একটি বাস এবং একটি সিএনজি একসাতে চলাচল করতে পারে না,
স্বৈরাচার পতনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে কিছু মানুষ নতুন ভাবে দূর্নীতি -অনিয়ম ও চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে, তাদের সকল অপকর্মের বিরুদ্ধে লিখনির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে সকল গণমাধ্যমকর্মীদেরকে আহ্বান জানান তারা, দেশ ও দেশের মানুষের অধিকার রক্ষায় এনসিপির অগ্রযাত্রাকে গতিশীল করতে এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং ৭১ এর সকল বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ২৪ এর জুলাই গভঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন  চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম
শেয়ার করুন

মন্তব্য করুন