- Purbodhara - https://purbodhara.com/ -

পবিত্র লাইলাতুল কদর আজ

পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর আজ। বৃহস্পতিবার দিবাগত রাতই হবে পবিত্র লাইলাতুল কদরের রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারা দেশে পবিত্র শবেকদর পালিত হবে। মহান আল্লাহ্‌তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহ্‌র অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। তাই এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।
পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল-কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহ্‌র প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিবাগত রাতে মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত- বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার, দোয়া, মিলাদ-মাহফিলে অংশ নিয়ে রাত পার করেন। পবিত্র শবেকদর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে।
দেশের সব মসজিদেই তারাবির নামাজের পর থেকে ওয়াজ মাহফিল, মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।

.u5c6d7c30530ead355b05611128b3a18b { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u5c6d7c30530ead355b05611128b3a18b:active, .u5c6d7c30530ead355b05611128b3a18b:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u5c6d7c30530ead355b05611128b3a18b { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u5c6d7c30530ead355b05611128b3a18b .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u5c6d7c30530ead355b05611128b3a18b .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u5c6d7c30530ead355b05611128b3a18b:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সাকিব পলিটিক্সের ‘পি’ জানে না, ও কেন নির্বাচন করবে?