বাঁশখালীর চাম্বল ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের কেন্দ্র ঘোষিত ৩২ দফা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে চাম্বল ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গণীর সভাপতিত্বে ও চাম্বল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

এতে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ লোকমান আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফজলুল কাদের, সাবেক সাংগঠনিক সম্পাদক মুবিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মেম্বার এস এম আব্দুর রশিদ, যুবদলের সাবেক সভাপতি ও শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, প্রফেসর জামশেদ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আব্দুস ছবুর, ফরহাদুল ইসলাম,গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম রানা প্রমুখসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ইপিজেডের যানজট কমাতে সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে সড়কের ভিত্তি স্থাপন
শেয়ার করুন

মন্তব্য করুন