বাঁশখালীতে স্বেচ্ছাসেবক দলের ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে হতদরিদ্র অটোরিকশা শ্রমিকদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

প্রধান মেহামান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান আহমদ,বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুস ছবুর চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার,উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও শীলকৃপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন,চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক,বাহারছড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হামিদ বাহার চৌধুরী,জেলা দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট তৌহিদুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের,যুবদল নেতা মামুনুর রশীদ,এহসানুল হক পারভেজ,বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,সদস্য আবু তাহের, মঈন উদ্দীন এমরান,মোঃ হোসেন, সাহাব উদ্দীন,
নেজাম উদ্দীন,মোঃ আরিফ,সরওয়ার,ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফ,শাহরিয়াজ চৌধুরী রাকিব,
শাহেদ,মিজান প্রমুখ।

আরও পড়ুন  সকল ইসলামী শক্তির ঐক্যবদ্ধ জরুরী : আল্লামা জুবাইর
শেয়ার করুন

মন্তব্য করুন