- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে ইসলামী আন্দোলন নেতার উপর হামলার অভিযোগ!

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভা শাখার অর্থ সম্পাদক মাহফুজুল হাসান তারেকের (২৮) উপর একদল সন্ত্রাসীর হামলার অভিযোগ উঠেছে।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১.৩০ টার দিকে পৌরসভার মিয়ার বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় চৌধুরী মার্কেটে শাহাজাহানের দোকানে মাত্র ১৫০ টাকা দামের একটি চশমাকে নিয়ে ঘটনার সূত্রপাত। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাক বিতান্ডা হলে মার্কেট কমিটির নেতৃবৃন্দরা তা সমাধান করে দেয়। কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায়নি।

ভিকটিমের ছোট ভাই হাবিব বলেন,হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি এবং আমার বড় ভাই তাদেরকে প্রতিহত করেছিলাম। এই নিয়ে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ রয়েছে। মূলত সেই বিষয়টিকে কেন্দ্র করে প্রকল্পিতভাবে আমার ভাইয়ের উপর হামলা চালয় তারা।
আমার ভাই একজন ব্যবসায়ী সেই সূত্রে বাজারে সংগঠিত ঘটনা মীমাংসের সময় ওই খানে ছিলেন।
পরে মিয়ার বাজার থেকে আমার ভাই মোটরসাইকেল যুগে জলদি যাওয়ার পথে অতর্কিতভাবে দক্ষিণ নেয়াজর পাড়া মো: হামেদ (৪৬) এর উস্কানীতে খালেদ (৪৯), ফুরকান (২৩), আবু হানিফ মোঃ নোমান (২০), ওয়াহিদুল ইসলাম (২০),আবু সাইয়েদ মোহাম্মদ শওকত (১৯) এর নেতৃত্বে ছাত্রলীগ ও আওয়ামীলীগের ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রসহ আমার ভাইয়ের উপর হামলা চালায়। পরে স্থানীয়রা এগিয়ে আস‌লে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাঁকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মে‌ডি‌কেল হাসপাতালে রেফার করেন।

আহত মাহফুজুল হাসান তারেক বাঁশখালী পৌরসভার হেফাজতে ইসলাম পৌরসভা আমীর ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির আলহাজ মাওলানা হাফিজুর রহমান ছেলে।

ব্যবসায়ী ও পুলিশ জানায়, গতকাল ৩০ মার্চ (রবিবার) রাতে বাঁশখালী পৌরসভার জলদীমিয়ার বাজারে চৌধুরী মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতার হাতাহাতি হয়েছিল। সালিশি বৈঠক কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে‌।

মার্কেটে পরিচালক মোবারক হোসেন আসিফ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ প্রভাবশালী কিছু সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটিয়েছে। তাদের ভয়ে এখনো এলাকার মানুষ কথা বলতে সাহস পায়না। তারা আওয়ামী লীগ সরকারের আমলে বাজার নিয়ন্ত্রণ করতেন এবং বিভিন্ন ধরনের অনিয়ম ও লুটপাটের সাথে সম্পৃক্ত ছিলেন। এখনো ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। তারা জড়িত আসামিদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন

.ue2349e0d033a0e4aed040e467cfbcc72 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .ue2349e0d033a0e4aed040e467cfbcc72:active, .ue2349e0d033a0e4aed040e467cfbcc72:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .ue2349e0d033a0e4aed040e467cfbcc72 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .ue2349e0d033a0e4aed040e467cfbcc72 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .ue2349e0d033a0e4aed040e467cfbcc72 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .ue2349e0d033a0e4aed040e467cfbcc72:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম ফাউন্ডেশন'গঠন কল্পে কার্যবিধিও গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

বাঁশখালী থানার পুলিশ অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম  বলেন, বাজারের ব্যবসায়ী সাথে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । এখনো লিখিত অভিযোগ দেয়নি কেউ ।