জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জেয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন সৈয়দ, বাঁশখালী উপজেলার সংগঠক ও জুলাই আহত মাশফিকুর রহমান চৌধুরী মিশকাতসহ চট্টগ্রাম জেলার জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ইমন সৈয়দ জানান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সব সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের পাশে থাকবে। নিহত আহতদের চেতনা ধারণ করেই এনসিপি এগিয়ে যাবে। দেশে আর যেন কোন ফ্যাসিবাদ কায়েম না হতে পারে সে লক্ষেই কাজ করছে এনসিপি। তিনি নিহত ওয়াসিমের পরিবারের খোঁজ খবর নেন।


