গ্রেফতারের দাবিতে মানবব্ন্ধন

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের নেতার ওপর হামলার ঘটনায় মামলা

গড়িমসির পর পুলিশ মামলা নিলেও গ্রেপ্তার নেই, আসামিদের রক্ষায় পৌরসভা বিএনপির একাংশের কতিপয় নেতা!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।।

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌরসভা শাখার অর্থ সম্পাদক মাহফুজুল হাসান তারেকের (৩৪) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।মাওলানা মাহফুজুল হাসান তারেক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর এ ঘটনায় পুলিশ প্রথমে মামলা নিতে চাইনি। ভিকটিমের আশঙ্কাজনক অবস্থার খবর পেয়ে গত ১ এপ্রিল থানায় মামলা নেয় পুলিশ। কিন্তু মামলার কোন আসামিকে এ পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ।

উত্তর জলদি ৩ নং ওয়ার্ডের সুলতান আহমেদের পুত্র মৌলভী খালেদ (৪৮), মো হামেদ (৪৫) মোঃ খালেদের পুত্র মোহাম্মদ ফোরকান (২৫) আবু হানিফ মোহাম্মদ নোমান(২০) ও একই এলাকার আজিজুল হকের পুত্র এনামুল হক (২৫) সহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করে আহতের ছোট ভাই মাইনুল ইসলাম হাবিব বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেছেন ।

রোববার দিবাগত রাত আনুমানিক ১১.৩০ মি: সময় পৌরসভার মিয়ার বাজারে এই হামলার ঘটনা ঘটে।
আহত মাহফুজুল হাসান তারেক বাঁশখালী পৌরসভা হেফাজতে ইসলামের আমির ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মাওলানা হাফিজুর রহমানের ছেলে।

এই ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এই নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে হামলায় জড়িত আসামিদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।

ঘটনার সূত্র হতে জানা যায়, স্থানীয় চৌধুরী মার্কেটে শাহাজাহানের দোকানে মাত্র দেড়শ টাকা দামের একটি চশমা কেনা নিয়ে দোকানদার ও ক্রেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে উভয়ের মধ্যে সালিসির মাধ্যমে সমঝোতা করা হয়।

ঘটনার মীমাংসার পরে মাহফুজুল হাসান তারেক
মোটরসাইকেলযোগে মিয়ার বাজার থেকে জলদি যাওয়ার পথে দক্ষিণ নেয়াজরপাড়া এলাকায় তার ওপর অতর্কিতভাবে হামলা করা হয়।আহত মাহফুজুল হাসান তারেককে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আরও পড়ুন  পটিয়ায় হাসপাতাল কম্পাউন্ডের জঙ্গলে প্রসূতির সন্তান প্রসব,

আহত মাহফুজুল রহমান তারেক অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে মৌলভী খালেদের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে আমার ওপরে হামলা চালানো হয়েছে।

আহতের ছোট ভাই হাবিব বলেন, গত ১৬ বছর ধরে তারা বাঁশখালীতে প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানাভাবে লুটপাট চালিয়েছে। চৌধুরী মার্কেটে ব্যবসায়ীদের জিম্মী করে চাঁদাবাজি করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর তারা মোটা অঙ্কের অর্থ দিয়ে বিএনপির একাংশের নেতাদের ছত্রছায়ায় আসে। ফলে তাদের প্রভাবে থানায় মামলা গ্রহণে গড়িমসি করে পুলিশ।
হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি ও আমার বড় ভাই তাদেরকে প্রতিহত করেছিলাম। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বাজার নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের অনিয়ম লুটপাট চালিয়েছেন তারা। এসব অন্যায় কাজে বাধা প্রদান করার কারনে তাদের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। মূলত ওইসব বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ওপর তারা হামলা চালায়।

ভিকটিমের পরিবারের তথ্য মতে, হামলাকারিদেরকে বাঁচাতে এবং মামলা না নিতে বাঁশখালী পৌরসভা বিএনপির একাংশের কিছু নেতৃবৃন্দ জোর প্রচেষ্টা চালায়।মামলা গ্রহণের পরও পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করেননি। পুলিশ আমাদের বলেছেন, বিএনপি-আওয়ামী লীগ নেতাদের চাপের কারণে আসামিদের ধরতে পারছেন না।

মার্কেটের পরিচালক মোবারক হোসেন আসিফ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ প্রভাবশালী কিছু সন্ত্রাসীরা এসব ঘটনা ঘটিয়েছে। তাদের ভয়ে এখনো এলাকার মানুষ কথা বলতে সাহস পায়না। তারা আওয়ামী লীগ সরকারের আমলে বাজার নিয়ন্ত্রণ করতেন এবং বিভিন্ন ধরনের অনিয়ম ও লুটপাটের সাথে সম্পৃক্ত ছিলেন। এখনো ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঁশখালী থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) হাফিজের রহমান বলেন, মামলা নিতে চাইনি ঠিক নয়। আর মামলা নেওয়ার দায়িত্ব আমার নয়। তারা মামলা করতে এসেছে একদিন পর। পরে ওসির নির্দেশে ১ এপ্রিল দুপুরে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে থানায়।মামলা রেকর্ড করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তিনি আরো বলেন,
হামলার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইসলামী আন্দোলন নেতা মাহফুজুল রহমানের ওপর অভিযুক্তদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে শিশু অধিকারে জেলা প্রশাসক পুরস্কার লাভ করলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন
শেয়ার করুন

মন্তব্য করুন