- Purbodhara - https://purbodhara.com/ -

১২,৭০০ মেট্রিক টন চাল নিয়ে ভিয়েতনাম থেকে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ

জি-টু-জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি স্বাক্ষরিত জি-টু-জি চুক্তির আওতায় (প্যাকেজ-১) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি এমডি সি নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

আজ সোমবার (৭ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জি-টু-জি ভিত্তিতে ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইতোমধ্যে ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে।

চালবাহী এ জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বার্তায়।

.u2f82aca2733a14e3b01ef88a99475430 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u2f82aca2733a14e3b01ef88a99475430:active, .u2f82aca2733a14e3b01ef88a99475430:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u2f82aca2733a14e3b01ef88a99475430 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u2f82aca2733a14e3b01ef88a99475430 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u2f82aca2733a14e3b01ef88a99475430 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u2f82aca2733a14e3b01ef88a99475430:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সাংবাদিকদের সাথে সভা