বাঁশখালীতে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ কালিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কালীপুর আজিয়া মাদ্রাসার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি গুনাগরী এসে মিছিলটি শেষ হয়।এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত এতে বক্তারা বলেন, গাজায় হামলা ও গণহত্যা চালিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের কলিজায় আঘাত করেছে ইসরায়েল।এই হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি বরং যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন করেছে। আধিপত্য বিস্তারকারীদের পৃষ্ঠপোষকতা না দিতে বক্তারা এসময় মুসলিম শাসকদের প্রতি আহ্বান জানান।বক্তারা এসময় গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং এই গণহত্যা বন্ধে বিশ্বের মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এসময় ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয় এবং সবাইকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য আহ্বান জানান। প্রতিবাদ সভা
ও বিক্ষোভ সমাবেশে কালিপুর ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদুল হক সাঈদ,কারী ফজলুল করিম জিহাদী,মাওলানা মহিউদ্দিন খান জসিম,মাওলানা এরফানুল হক,মুফতী রাকিবুল ইসলাম চাটগামী,মাওলানা আহমদ নাছির,মুফতী হেলাল উদ্দীন আল হাবিব,মাওলানা মাসুদ,মাওলানা ওয়াহিদুল্লাহ,মাওলানা নাছির,মাওলানা সালেম বিন আব্দুল করিম,মাওলানা আব্দুল খালেক,মাওলানা সাজ্জাদ,মাওলানা খোবাইব,হাফেজ মনসুর,মাওলানা আশেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  পদ্মা অয়েলের নতুন এমডি মেঘনার মফিজুর
শেয়ার করুন

মন্তব্য করুন