logo
বাঁশখালীতে বন্যহাতি হত্যার অভিযোগ
সংবাদ প্রকাশিত:

বাঁশখালীতে এক বন্যহাতি হত্যার অভিযোগ পাওয়া গেছে,সরেজমিনে নিহত হাতিটির দাঁত এবং পায়ের খুঁড়ি কেটে নেয়ার দৃশ্য দেখা গেছে, বন কর্তাদের অবহেলায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বন্যহাতি এমন অভিযোগ স্থানীয়দের।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৭ নং সরল ইউনিয়নের পূর্ব জঙ্গল পাইরাংয়ের গভীর পাহাড়ের লিচু বাগান সংলগ্ন মনুমারঝিরী এলাকায় স্থানীয়রা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে লোকমুখে বলাবলি করাতে হাতির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে।

সরেজমিনে পরিদর্শনকালে স্থানীয়রা জানান,গত ৪/৫ দিন আগে রাতে আঁধারে হাতিটি লোকালয়ে ঢুকে পড়েছিল, এসময় ধান ও ক্ষেতখোলা অনেক গাছ-গাছালি নষ্ট করেছিল, পরে সকালে স্থানীয় লোকজনের তাড়াখেয়ে হাতিটি পাহাড়ের দিকে চলে যায়। কিন্তু আজকে হাতিটির মৃত্যু খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন দলে দলে নিহত হাতিটি দেখতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন বিভিন্ন লোকজন টাকার বিনিময়ে সরকারি জায়গায় অবৈধ দখল দিয়ে শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করে দেয়ার ফলে হাতির আবাসস্থলে ব্যাপক ভাবে মানুষ বিচরণ বেড়ে যাওয়াতে বন্যহাতি প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে মানুষের ক্ষেতখোলা ক্ষতিসাধন করার কারণে হাতির প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হচ্ছে, যার ফলে দূর্বৃত্তরা হাতি হত্যা মেতে উঠেছে বলে ধারনা করছে সচেতন মহল।

জলদী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম জানান,হাতিটির শরীরে ছিল একাধিক ছুরিকাঘাতের চিহৃ পিঠে, বুকে সর্বত্রই শিকারীর পাশবিকতার ছাপ। ধারণা করা হচ্ছে গতকাল এই হাতিটিকে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন  ভয়ংকর এক খুনি