- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালীতে আগুনে পুড়ল ৪ বসতঘর

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এ অগ্নিকাণ্ডের ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীর বই খাতা কমলসহ যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অদ্য সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাতা কৈব্যর্ত্ত পাড়ায় এ ঘটনা ঘটে।
সংগঠিত অগ্নিকাণ্ডে ওই ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় এলাকাবাসী। তবে আগুন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নাকি চুলার আগুন থেকে সূত্রপাত হয়েছে তার সঠিক তথ্য কেউ জানতে পারেনি। তবে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে সবকিছু পুডে যায় বলে এলাকাবাসী জানান।অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থল আসলে, যোগাযোগের সড়কটি ভাঙ্গা হওয়ায় ঘটনাস্থল পৌঁছানো সম্ভব হয়নি।অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকার মতো হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।এদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম জানান,সকাল সাড়ে ৮ দিকে সাধনপুর ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ড রাতা কৈব্যর্ত্ত পাড়া এলাকায় আগুনে চার টি টিনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে এমন সংবাদ স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে পেয়েছি,ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানান।
ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা হলেন-যদুনাথ দাশ, রঞ্জিত দাশ, সজল দাশ এবং লিটন দাশ।

.u3c2962ee746454a69aa847b9f664f6bc { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u3c2962ee746454a69aa847b9f664f6bc:active, .u3c2962ee746454a69aa847b9f664f6bc:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u3c2962ee746454a69aa847b9f664f6bc { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u3c2962ee746454a69aa847b9f664f6bc .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u3c2962ee746454a69aa847b9f664f6bc .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u3c2962ee746454a69aa847b9f664f6bc:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  সিএমপি আন্তঃবিভাগ টি - টেন ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা