- Purbodhara - https://purbodhara.com/ -

পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরি সিলগালার দাবিতে গণস্বাক্ষর

পরিবেশ দূষণ বন্ধ না হলে ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ফ্যাক্টরি সিলগালা করার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ‘পটিয়ার সর্বস্তরের জনতা’র ব্যানারে উপজেলার গৈড়লার টেক এলাকা থেকে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। চলবে ২২ এপ্রিল পর্যন্ত।

এ সময় গৈড়লার টেক, নাইখাইন ্গৈড়লা, উজিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে গণস্বাক্ষর নেওয়া হবে। কর্মসূচিতে এলাকার শত-শত মানুষ অংশগ্রহণ করে।

এ সময়ে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয়া ওহিদুল ইসলাম একজন বলেন, ‘অবিলম্বে ফুলকলি ফ্যাক্টরির দূষণ বন্ধ করতে হবে। ফুলকলি কর্তৃপক্ষ যদি মনে করে, অতীতের ধারাবাহিকতায় তারা চাঁদাবাজদের ম্যানেজ করে পরিবেশ দূষণ করে যাবে তাহলে ভুল করবে। ফুলকলিকে দ্রুততম সময়ের মধ্যে ইটিপি প্ল্যান কার্যকর করে বর্জ্য পরিশোধন করে খালে ফেলতে হবে। না হয় এলাকাবাসী ফুলকলির বর্জ্য নিষ্কাশনের পাইপ বন্ধ করে দিতে বাধ্য হবে।’

এর আগে, পটিয়ার গত ১২ এপ্রিল ফুলকলি ফ্যাক্টরির দূষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে গণস্বাক্ষর কর্মসূচি, পরিবেশ অধিদপ্তরের ডিজি বরাবর লিখিত অভিযোগ, পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপিসহ কর্মসূচি ঘোষণা করা হয়।

.udc9f993ca3b95c39248b2d0bd040c4a7 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .udc9f993ca3b95c39248b2d0bd040c4a7:active, .udc9f993ca3b95c39248b2d0bd040c4a7:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .udc9f993ca3b95c39248b2d0bd040c4a7 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .udc9f993ca3b95c39248b2d0bd040c4a7 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .udc9f993ca3b95c39248b2d0bd040c4a7 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .udc9f993ca3b95c39248b2d0bd040c4a7:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে অস্ত্র উদ্ধার, আসামি গ্রেফতার