- Purbodhara - https://purbodhara.com/ -

বাঁশখালী পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা 

বাঁশখালীতে অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলা গুনাগরী খাসমহলস্থ বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রজ্জাক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হক,
বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশেক এলাহী সোহেল।এ-সময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আনছার, নুরুল কবির,সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম,মোস্তফাসহ উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সকল শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

.u855d64a8746c7b7d38b36b0099075f28 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u855d64a8746c7b7d38b36b0099075f28:active, .u855d64a8746c7b7d38b36b0099075f28:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u855d64a8746c7b7d38b36b0099075f28 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u855d64a8746c7b7d38b36b0099075f28 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u855d64a8746c7b7d38b36b0099075f28 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u855d64a8746c7b7d38b36b0099075f28:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  বাঁশখালীতে (BDA)'র ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ