- Purbodhara - https://purbodhara.com/ -

চট্টগ্রামে পর্দা উঠলো সিডিএফএ- মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চসিকের মেয়র ডাঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মাস ব্যাপী অ-১৩ মেয়র একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন।
বাফুফের নিবন্ধন কৃত ২৮টি একাডেমির প্রায় সাড়ে ৫ শতাধিক ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্টের ধারাবাহিক ভাবে আয়োজন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
সিডিএফএ সভাপতি একেএম শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ, ন,ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও সাবেক ফুটবল কোচ নজরুল ইসলাম লেদু,সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, সাবেক কাউন্সিলর নেওয়াজ খান,সিডিএফ সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ মহিউদ্দিন মাহাবুব আলম,এম এ মুছা বাবলু, সালাউদ্দিন জাহিদ,কাজী মোঃ জসিম উদ্দিন, রায়হান উদ্দিন রুবেল, জহিরুল ইসলাম জহির সহ ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার গণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে হালিশহর রামপুরা একাডেমি পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।এর আগে বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে ২৮ টি একাডেমির সাড়ে ৫ শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে মনোঞ্জ মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

.u142a5c4787e8f50b650bfe4df99b7636 { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u142a5c4787e8f50b650bfe4df99b7636:active, .u142a5c4787e8f50b650bfe4df99b7636:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u142a5c4787e8f50b650bfe4df99b7636 { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u142a5c4787e8f50b650bfe4df99b7636 .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u142a5c4787e8f50b650bfe4df99b7636 .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u142a5c4787e8f50b650bfe4df99b7636:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রাম বন্দরে দিনে চাঁদাবাজি হয় দুই-আড়াই কোটি টাকা: শ্রম উপদেষ্টা