বাঁশখালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোহাম্মদ এরশাদ বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি :

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কতুবখালি বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন কতুবখালি বেড়িবাঁধ এলাকায় সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে বাঁশখালী থানা পুলিশকে জানায়।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খুদুকখালী বেড়িবাঁধ এলাকার পাশে সাগরে একজন পুরুষের মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, পরিচয় শনাক্তকরণ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন  ইপিজেডে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন খোকন আটক
শেয়ার করুন

মন্তব্য করুন