চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দীন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৪ টায় বাঁশখালী ফ্রন্ট, সেনা আহলে সুন্নাত ওয়াল জাম’আতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি জলদী মিয়ার বাজার থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাঁশখালী থানা গেইট থেকে উপজেলা পরিষদ সামনে এসে বাঁশখালী আহলে সুন্নাত ওয়াল জাম’আতের নেতা মাওলানা নেছার উদ্দিন মুনিরির সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।এডভোকেট মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম’আতের মুখপাত্র সৈয়দ মনিরুল ইসলাম আশরাফী,
বাঁশখালী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জাম’আত নেতা মাওলানা বশির আহমদ,এম রহিম সিরাজী,
আব্দুল মালেক আশরাফি,মঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা আবু জাফর আশরাফী,মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম কাদেরি,মাওলানা আবু তাহের তৈয়বি, কাজী সুলতান আহমদ,মুকসুদ চিসতি,
ফখরুদ্দিন,আলী মনতুর্জা,শামসুল আরফিন খালেদ,ইয়াশিন আরফাত শাকিল,খোরশেদ হাশেমী,
তারেক আজিজ আলামী,আজিম বিন মালেক,নাঈম উদ্দিন,শাহেদ প্রমূখ।
