- Purbodhara - https://purbodhara.com/ -

শ্রমিক দিবসে বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে র‌্যালীটি গুনাগরী খাসমহলের উত্তর পাশ থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুনাগরী চৌমুহনী এসে র‌্যালি শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসাইন চৌধুরী রজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহামুদুল ইসলাম,নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল কবির,সদস্য সচিব মোঃ নুরুল মোস্তফা,নাজমুল হোসাইন চৌধুরী,ক্রীড়া সম্পাদক মোঃ আবু ছালেক,নির্বাচন সাব কমিটির সদস্য তৌফিক, মাহাফুজ,শাহেব মিয়াসহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

.u6c679540cc9cae84f902de38310ce7ff { padding:0px; margin: 0; padding-top:1em!important; padding-bottom:1em!important; width:100%; display: block; font-weight:bold; background-color:#eaeaea; border:0!important; border-left:4px solid #34495E!important; text-decoration:none; } .u6c679540cc9cae84f902de38310ce7ff:active, .u6c679540cc9cae84f902de38310ce7ff:hover { opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; text-decoration:none; } .u6c679540cc9cae84f902de38310ce7ff { transition: background-color 250ms; webkit-transition: background-color 250ms; opacity: 1; transition: opacity 250ms; webkit-transition: opacity 250ms; } .u6c679540cc9cae84f902de38310ce7ff .ctaText { font-weight:bold; color:#464646; text-decoration:none; font-size: 16px; } .u6c679540cc9cae84f902de38310ce7ff .postTitle { color:#000000; text-decoration: underline!important; font-size: 16px; } .u6c679540cc9cae84f902de38310ce7ff:hover .postTitle { text-decoration: underline!important; }
আরও পড়ুন  চট্টগ্রামে দেশি-বিদেশি কোটি কোটি টাকার জালনোটের গোডাউন উন্মোচন